নাইসেডের দেওয়া কিট ত্রুটিপূর্ণ, অভিযোগ করল রাজ্য স্বাস্থ্য দফতর
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে সরবরাহ করা করোনার টেস্টিং কিটের গুণমান নিয়ে বড় প্রশ্ন তুলল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত এইসব টেস্টিং কিট সরবরাহ করেছে আইসিএমআর-নাইসেড। এইসব টেস্টিং কিটের বেশিরভাগই আমদানি করা হয়েছে চিন কিংবা অন্য দেশ থেকে।
রবিবার টুইট করে এমনটাই অভিযোগ করল রাজ্য স্বাস্থ্য দফতর।সম্প্রতি নাইসেডের মাধ্যমে রাজ্যের সরকারি ল্যাবগুলিতে কিট পৌঁছয়। স্বাস্থ্য দফতরের অভিযোগ, শুধু এ রাজ্যের সরকারি ল্যাবই এ ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নয়। দেশের আরও কয়েকটি ল্যাবেও এ ধরনের সমস্যা হচ্ছে বলে তারা জানতে পেরেছেন।

No comments