Header Ads

ভারতে লকডাউন চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত, চাঞ্চল্যকর দাবি মার্কিন সংস্থার!

নজরবন্দি ব্যুরোঃ দেশে এখন ঘোর বিপদ। মারণ ভাইরাসের থাবায় ত্রস্ত দেশ। সংক্রমণ এড়াতে লকডাউন চলছে গোটা দেশে। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে করোনা আক্রান্ত রাজ্যগুলিকেও। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছিলেন। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কার্যত লকডাউন নিয়ে কোন সদুত্তর পাওয়া যায় নি। ফলে ঠিক কতদিন লকডাউন চলবে কিংবা মেয়াদ বাড়তে পারে কিনা তা নিয়ে কোন কথাই বলেন নি মোদী। সেই আবহে ভারতের লকডাউন নিয়ে একটি মার্কিন সংস্থার প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর দাবি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা বিসিজি বলছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে লকডাউন। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর ঘুম উড়েছে দেশের নাগরিকদের। কিন্তু রিপোর্টে কেন এমনটা দাবি করল মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা! সংস্থার রিপোর্ট বলছে যে দেশগুলিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যেমন চিন, আমেরিকা, ইতালি প্রভৃতি দেশগুলির উপর লকডাউনের প্রভাব ও ভারতের স্বাস্থ্য কাঠামোর উপর ভিত্তি করে তৈরি হয়েছে রিপোর্ট। চিনে লকডাউন চলবে এপ্রিল পর্যন্ত। এছাড়াও ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকার মত দেশগুলিতে আগষ্ট পর্যন্ত চলবে লকডাউন। সেক্ষেত্রে মাত্র ২১ দিনের লকডাউনে ভারতকে করোনার থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে না। মেয়াদ না বাড়াতে চিন, ইতালির মত ভারতেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। মার্কিন সংস্থার এই রিপোর্ট কার্যত ভারতের ক্ষেত্রে সতর্ক বার্তা। যা প্রকাশে আসায় উদ্বেগ আর উৎকন্ঠা বাড়িছে বহুগুন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.