আপনি বাড়িতে থাকুন, আমরা পাশে আছি; নাগরিক মঞ্চের অভিনব উদ্যোগ দমদমে।
নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে কাপছে সারা বিশ্ব। কার্যত ঘরবন্দি মানব জাতি। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত, মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন হাজার হাজার। তাঁর ওপর ঘাড়ে ঝুলছে লকডাউনের মত খাঁড়া! অর্থাৎ গরীব জনগনের পাশে যদি এই সময় কেউ না থাকে তাহলে পরে করোনা আগে ক্ষুধার জ্বালায় তাঁরা মারা যাবে! এই যখন পরিস্থিতি তখন বেশ সদর্থক ভূমিকা নিয়েছে দেশ এবং রাজ্যের সরকার। দিন আনি দিন খাই মানুষের জন্যে ঘোষিত হয়েছে নানা রকম প্রকল্প। কিন্তু ঘোষিত প্রকল্প সেই সব গরীব মানুষের কাছে পৌঁছানো পর্যন্ত তাঁদের চলবে কিভাবে?
সমস্যার সমাধানে ব্রতি হয়েছেন ভারতবাসীরাই। একে অন্যের পাশে বিপদের দিনে দাঁড়ানো কাকে বলে তা দেখিয়ে দিচ্ছে ভারতবাসী। বিভিন্ন প্রতিষ্ঠিত সংগঠন, তো আছেনই তাঁর পাশাপাশি রাজ্যের একাধিক স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যে। তেমনই এক সেচ্ছাসেবি সংস্থা কাজ করছে শহর কলকাতার গা ঘেঁষেই! নাম দমদম নাগরিক সমন্বয় মঞ্চ!
এই মঞ্চের মাধ্যমে উপকৃত হয়েছে প্রায় ৭০০ টি পরিবার! বিনামূল্যে স্যানিটাইজার, চাল, আলু, ডাল, তেল, সবজি , সাবান থেকে শুরু করে মহিলাদের অপরিহার্য স্যানিটারি ন্যাপকিন সবই যোগাচ্ছে এই সংস্থা।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আপনি বাড়িতে থাকুন, আমরা সব সময় পাশে আছি। প্রয়োজন হলে ফোন করুন সামগ্রী পৌঁছে যাবে আপনার বাড়িতে!

No comments