Header Ads

এবার করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন করণ জোহর।

নজরবন্দি ব্যুরোঃ করোনার জন্য আতঙ্কিত গোটা বিশ্ব, করোনার জেড়ে ভারতজুড়ে লকডাউন।আর এই লকডাউনের জন্য সব থেকে বেশি বিপদের মুখে পরেছেন সমাজের দুস্থ মানুষরা।যারা দিন আনে দিন খায় তাদের এই সময় অন্ন সংস্থান করতে গিয়ে নাজেহাল হয়ে পড়ছে।তাই এই রকম কঠিন পরিস্থিতিতে এই সমস্ত দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের তারকারা।শাহরুখ-গৌরী থেকে শুরু করে সলমন, হৃত্বিক, অক্ষয়, প্রিয়াঙ্কা সহ আরো অনেক সেলেবরা।এবার সেই তালিকায় নাম লেখালেন করণ জোহর ও। দুঃস্থ মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়ালেন এবার করণ।করণের টুইট থেকে জানা গেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল সহ গুঞ্জ, গিভ ইন্ডিয়া, জ্যোমাটো ফিডিং ইন্ডিয়া, দ্যা আর্ট অফ লিভিং, \
প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া সহ একাধিক সংস্থা অর্থ অনুদান দিয়েছেন করণ।ধর্মা প্রোডাকশন-এর তরফ থেকে করণ একটি বিবৃতিতে জানান, গত একমাস ধরে সমগ্র ভারত একসাথে লড়াই করছে। এই ভাইরাসকে আটকানোর একটি উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘরবন্দি থাকা।সকলের পক্ষে তো ঘরবন্দি থাকা সম্ভব নয়।বিশেষ করে যারা নিত্য রোজগেরে মানুষ ও ইন্ডাস্ট্রি টেকনিশিয়ানরা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে দিনক কাটাছেন। তারা এটুকুও জানেনা যে কিভাবে অনন টুকু এই পরিস্থিতিতে জোগাড় করবে। কিন্তু তাদের তো কোন দোষ নেই।এই পরিস্থিতিতে আমাদের কর্তব্য তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।পাশাপাশি ধর্মা পরিবার এই পরিস্থিতিতে গরিব মানুষদের পাশে থাকছে এই বলে একটি ভিডিও টুইটারে আপলোড করা হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.