Header Ads

স্বচ্ছতার সঙ্গে গরিবদের রেশন দেওয়া হোক: রাজ্যপাল

নজরবন্দি ব্যুরো: রাজ্য ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক যে খুব একটা ভাল নয়, আগেই তার বহু প্রমাণ পাওয়া গিয়েছে। আগেও এই একি ইস্যুতে সরব হয়েছিলেন রাজ্যপাল। ফের এক বার রেশন ব্যবস্থা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার জোড়া ট্যুইট করে গরিবদের স্বচ্ছতার সঙ্গে রেশন দেবার ব্যাপারে রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানান।
ট্যুইট করে রাজ্যপাল বলেন "রাজ্য সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাতে বিনামূল্যে চাল দেওয়ার ব্যবস্থা করেছে। সেই পরিকল্পনা অনুসারে তিন মাসের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হবে। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো রেশন বন্টনের সময় যাতে গরিবদের মধ্যে স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হয়।" আজ সকালেও রেশন নিয়ে ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সকালে ট্যুইট করে তিনি বলেন " প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনাতে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। রাজ্যের খাদ্যমন্ত্রী ও সচিবকে অনুরোধ করবো আমাকে যেন দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়। আমি আশা রাখছি, এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী ও খাদ্য সচিবের সঙ্গে আমার বৈঠক হবে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.