Header Ads

বিশ্ব জুড়ে বন্দনা কেরলের; শুধু মুখ ভার কেন্দ্রের! স্বেচ্ছাচার করছেন বিজয়ন?

নজরবন্দি ব্যুরোঃ তাঁর সরকারের বিরুদ্ধে করোনা আক্রান্তের সংখ্যা লুকিয়ে ফেলার অভিযোগ নেই,বরং ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে বিজয়নের কেরলে৷কোভিড-১৯এর বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারির পর যেমন কেরল সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রস্তুতি নিয়েছে। সরকারি পদক্ষেপ দ্রুত কার্যকর করেছে এবং সাফল্য পেয়েছে৷
কেরলের সাধারণ মানুষ ধন্য ধন্য করছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সদিচ্ছা কে। যেভাবে মাঠে ঘাটে না বেরিয়ে প্রশাসন এবং স্বাস্থকর্মীদের নিয়ন্ত্রনের মাধ্যমে জনগন কে সুরক্ষিত করেছেন তিনি তা এক কথায় মিরাকেল।
আক্রান্ত কমেছে দ্রুত, পাশাপাশি ততোধিক দ্রুততায় সুস্থ হয়েছেন আক্রান্তরা।
বিশ্বজুড়ে প্রশংসা হচ্ছে কেরলের। বিবিসি, ওয়াশিংটন পোষ্ট, নিউ ইয়র্ক টাইমস, গলফ নিউজের মত বিশ্বের প্রঠম সারির সংবাদমাধ্যমে রীতিমত বন্দিত হয়েছে কেরল। এই অবস্থায় পিনারাই বিজয়নের ওপর স্বেচ্ছাচারের অভিযোগ আনল কেন্দ্র!
উল্লেখ্য, ২০ তারিখ থেকে লকডাউন প্রয়োজন মত কিছুটা শিথিল করার বার্তা দিয়েছিল কেন্দ্র। সেইমতো এদিন কেরল সরকার ঠিক করে বেশ কিছু ব্যাপারে ছাড় দেওয়া হবে। কেরল লকডাউনে ছাড় দিয়েছে, এদিন বইয়ের দোকান ও হোটেল ব্যবসা ফের চালু করার অনুমতি দিয়েছে পিনারাই বিজয়নের সরকার। এছাড়াও জোড় বিজোড় নিতিতে চালানো হচ্ছে গাড়ি।
কিন্তু কেন্দ্রের গাইডলাইন না মেনে কেন এমনটা করল কেরল? এই প্রশ্ন তুলে অভিযোগ শানিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। কেরল সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কে কড়া চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট মন্ত্রকের তরফে তাতে জবাবদিহি চাওয়া হয়েছে।
উল্লেখ্য, এখন কেরলে মোট আক্রান্তের সংখ্যা ৪০১, যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭০ জন আর মৃত্যু? মাত্র ২ জনের! রাজ্যে এখন পর্যন্ত ১৯ হাজার ৩৫১ জনের পরীক্ষা করা হয়েছে কোভিড ১৯ এর।
৫৫ হাজার ৯৯০ জন অবজারভেশনে রয়েছেন।এই রাজ্যে কোন পরিযায়ী শ্রমিক নেই, আছে অতিথি কর্মী! নাম দিয়েছেন বিজয়ন। তাঁরা সুরক্ষিত, অভিযোগ নেই।
এখন কেরলে গরীব মানুষদের নিরন্তর খাওয়ার জোগান দিচ্ছে ১২০২টি কমিউনিটি কিচেন। যেখান থেকে ২ লক্ষ ১৭ হাজার ৩০৬ জন এখন পর্যন্ত পরিষেবা পেয়েছেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.