Header Ads

কিছুটা কমল কোভিড–১৯–এ মৃতের সংখ্যা; তথ্য দিয়ে জানাল 'হু'

নজরবন্দি ব্যুরো: গোটা পৃথিবীতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে চলেছে। বহু চেষ্টা করেও কমান যাচ্ছে না এই মারণ ভাইরাসের সংক্রমণ। আক্রান্তের সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার সঙ্গে সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সব মিলিয়ে এই এই মারণ ভাইরাসের দাপটে কাঁপছে গোটা পৃথিবী। কবে যে এই ভাইরাসের দাপট কমবে তা বলা বেশ কঠিন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত গোটা বিশ্বে মোট আক্রান্ত ২৩,৮০,০০০ মানুষ। তাঁদের মধ্যে মৃত ১,৫২,৫৫১জনের। তবে শনিবারের থেকে রবিবারে মৃত এবং আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। এই তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'। গত ২৪ ঘণ্টাতে মারা গিয়েছেন ৬,৪৬৩জন এবং আক্রান্ত হয়েছেন ৮১,১৫৩জন। যা শনিবারে আক্রান্তের তুলনায় ৪০০০জন কম। মৃতের তুলনায় ২৪৭জন কম। ইওরোপেই এখন পর্যন্ত সব থেকে বেশি আক্রান্ত। আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ। রবিবার ৩,৭৩৭জনের মৃত্যু হয়েছে। এর ফলে ওই মহাদেশে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে গিয়েছে। আমেরিকা অঞ্চলে ৩৭,৫৮৯জন আক্রান্ত এবং ২,৫১৬জনের মৃত্যুর খবর মিলেছে রবিবার। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.