Header Ads

সাধু হত্যার ঘটনায়, ৫ প্রধান অভিযুক্ত সহ ১০০ জন গ্রেফতার; তদন্তে সিআইডি। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ মানুষ কত নির্মম! যেভাবে মহারাষ্ট্রে দুই সাধুকে পিটিয়ে মারা হল পুলিশের সামনে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়! মহারাষ্ট্রের পালঘরে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ২০০ উন্মত্ত জনতা লাঠিপেটা করে হত্যা করে তাঁদের; সন্দেহ তাঁরা নাকি ডাকাত!
 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে দ্রুত ব্যাবস্থা নেওয়ার চেষ্টা করছেন। তিনি জানিয়েছেন এই ঘটনায় দুই পুলিশ কর্মী কে সাসপেন্ড করা হয়েছে! এবং ১০০ জন কে গ্রেফতার করা হয়েছে। এই ১০০ জনের মধ্যে রয়েছে যারা সাধুদের নির্মম ভাবে পিটিয়েছিল সেই প্রধান অভিযুক্তদের মধ্যে ৫ জনও।
এডিজির নেতৃত্বে সিআইডি তদন্ত শুরু করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আলোচনা হয়েছে।
 তবে আশ্চর্যজনক ভাবে সাধু পিটিয়ে মারার ঘটনার সাথে মুসলমানদের সুক্ষভাবে জড়িয়ে দেওয়ার একটা ক্রুর চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে, কিন্তু ঘটনাটা মোটেই এমন নয় যারা পিটিয়ে মেরেছে তারা সবাই স্থানীয় পিছিয়ে পড়া সংরক্ষিত উপজাতি! যারা সাধু হত্যার ঘটনাকে কাজে লাগিয়ে দাঙ্গা বাঁধানোর তালে আছেন তারা করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর।তাই শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সতর্ক থাকা উচিত।
উল্লেখ্য এদিন মহারাষ্ট্রেও লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.