Header Ads

গার্হস্থ হিংসার বিরুদ্ধে সরব মাধুরী, বিদ্যা, অনুষ্কারা, দেখে নিন ভিডিও

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি গার্হস্থ হিংসার বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশ করা হয়। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে বলিউডের একাধিক তারকাদের।ভিডিওতে দেখা যাচ্ছে মাধুরী দিক্ষীত থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, অনুষ্কা শর্মা, বিদ্যা বালান, দিয়া মির্জা, ফারহান আখতার,রাহুল বোস, করণ জোহরের মত তারকাদের।গার্হস্থ হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ান,কোন রকমের অন্যায় অত্যাচার সহ্য করবেন না। গার্হস্থ হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনি যদি গার্হস্থ হিংসায় আক্রান্ত হন তাহলে পুলিশের কাছে রিপোর্ট করুন বা যদি কাউকে গাহস্থ্য হিংসায় অত্যাচারিত হতে দেখে তখন ও প্রতিবাদ করুন।এই ভিডিওতে এমনই মন্তব্য করলেন তারকারা। নিচের লিংকে ক্লিক করে দেখে ফেলুন ভিডিওটি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.