দলবদ্ধ হয়ে নামাজ নয়; রমজান মাসের সতর্ক বার্তা দিল WHO
নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মধ্যেই শুরু হচ্ছে রমজান মাস। ২৩ এপ্রিল থেকে চলবে ২৩ মে পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে, এই মহামারীর সময়ে কোন মতেই একাধিক মানুষের জমায়েত করা যাবে না। তাই এই রমজান মাসেও এক জায়গায় জমায়েত হয়ে নামাজ না পরার পরামর্শ হু-এর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবেদন, কোনও রকমের ধর্মীয় জমায়েত কড়া চলবে না, এতে সংক্রমণ ছোড়ানোর সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। করোনা থেকে বাঁচতে সামাজিক দুরত্ব বজায় রাখতেই হবে। অন্তন পক্ষে ৩ ফুট দুরত্ব রাখতে হবে। হু-এর মতে, রমজান মাসে মুসলিমরা মসজিদে যাওয়া বাড়িয়ে দেন। একত্রিত হয়ে পার্থনা করেন সকলে। রমজানের শেষের দশ দিন মসজিদে বেশি সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ কড়া যায়।
কিন্তু এই বছর গোটা দেশ যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে প্রতি বছরর ন্যয় রমজান পালন করলে চলবে না। গোটা বিশ্বের কাছে হু আবেদন রেখেছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে রমজান চলা কালিন কি কড়া যাবে আর কি কড়া যাবে না এই বিষয়ে সকলকে পরিষ্কার ভাবে জানানো হোক। একটা জাতীয় নীতি পালন করতে হবে। উ-এর নির্দেশ মেনে মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু ধর্মীয় নেতারা তাঁদের ধর্মের সকলকে সামাজিক দুরত্ব মেনে চলার কথা বলেছেন। তারাও বলেছেন এই বছর এক সাথে হয়ে নামাজ পরতে যাওয়ার প্রয়োজন নেই রমজান মাসে। সবাই নিজের নিজের ঘর থেকেই মানাজ পড়ুন। কিন্তু বিশ্বের কিছু মুসলিম প্রধান দেশ এই বিষয় মানতে নারাজ। সেই সমস্ত দেশের মুসলিম নেতারা সকলকে ভুল বোঝাচ্ছে। তারা বলছেন করোনা থেকে বাঁচতে বেশি সংখ্যক মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ুন।

No comments