Header Ads

চলে গেলেন টম অ্যান্ড জেরি-র অস্কার বিজেতা পরিচালক জিন ডিচ

নজরবন্দি ব্যুরোঃ শেষ হলো এক অধ্যায়। আগের প্রজন্ম হকি কিংবা এই প্রজন্ম কার্টুন মানেই কিন্তু টম অ্যান্ড জেরি। কিন্তু চলে গেলেন এই কার্টুনের পরিচালক  অস্কার বিজেতা জিন ডিচ।প্রাগে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ৯৫।১৯৬০ সালে তার ছবি মুনরো জন্য সেরা অ্যানিমেটেড শর্ট  ফিল্ম হিসেবে অস্কার পান তিনি।popeye the sailor সিরিজের বেশ কিছু এপিসোড তিনি পরিচালনা করেন।তার দুটি ছবি হেয়ারস নুডনিক ও হাউ টু অ্যাভয়েড ফ্রেন্ডশিপ  অস্কারের জন্য মনোনীত হয়।১৯২৪ সালের ৮  আগস্ট শিকাগোতে জন্মগ্রহণ করেন জিন ডিচ।১৯৫৯ সালে তিনি প্রাগে আসেন। ভেবেছিলেন ১০ দিন থেকে চলে যাবেন। কিন্তু ডেনকা নামক একটি মেয়ের প্রেমে পড়ে যান। তাকেই বিয়ে করেন। ও প্রাগেই সংসার পাতেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.