Header Ads

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি অনুদান স্কুল শিক্ষা দফতর অধীনস্থ সংস্থাগুলির!

নজরবন্দি ব্যুরো: করোনা নিয়ে একাধিক সতর্কতা অবলম্বনের পরেও পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শেষ পাওয়া খবর অনুসারে রাজ্যে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।

এইরকম পরিস্থিতিতে রাজ্যে করোনা মোকাবিলায় আপৎকালীন ত্রাণ তহবিল গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ত্রাণ তহবিলে একত্রে মোটা অঙ্কের অর্থ সাহায্য করল রাজ্যের স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ বেশ কয়েকটি সংস্থা। প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন ও স্কুল সার্ভিস কমিশন, এই পাঁচটি সংস্থা মিলে মোট পাঁচ কোটি টাকা সাহায্য হিসাবে তহবিলে জমা দেয় বলে জানা গিয়েছে। যদিও এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছে,  ওই পাঁচ কোটি টাকা শিক্ষা দফতর থেকে গতকাল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করে দেওয়া হয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.