Header Ads

ভাইরাসের গবেষনা করে চীন, টাকা দেয় আমেরিকা! স্বীকার করলেন ট্রাম্প। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্ব জানে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট একে অপরের বিপুল প্রতিদ্বন্দ্বী। এই করোনার আবহে যখন বিপর্যস্ত সারা পৃথিবী তখনও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে চলেছেন একের পর এক। ভারত কে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর সরাসরি হুমকি দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ সংস্থা কে তাঁর পরেই বিশ্ব স্বাস্থ সংস্থার অনুদান বন্ধ করেছে আমেরিকা। একদিকে যখন মৃত্যুমিছিল চলছে আমেরিকায়, কার্যত গড়ে তোলা যাচ্ছেনা কোন প্রতিরোধ তখনই সরাসরি চীন কে আবার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্টের বক্তব্য আজ চীনের জন্যেই ভুগতে হচ্ছে পুরো বিশ্ব কে। সে ভুল তাঁরা ইচ্ছাকৃত ভাবেই করুক আর অনিচ্ছাকৃত ভাবেই করুক।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অনেকদিন ধরেই আমরা চীনে ঢোকার চেষ্টা করছি কিন্তু চীন আমাদের অনুমতি দেয়নি ওদের দেশে ঢুকে তদন্ত করার। তবে আমরা আমাদের তদন্ত চলছে, প্রমান পেলেই চিনকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। সরাসরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এই হুশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে চীনের ইউহান প্রদেশের একটি গবেষনাগারে ভাইরাস নিয়ে গবেষনা চলত যার ফান্ডিং করত আমেরিকা, তা স্বীকার করে নিয়ে ট্রাম্প বলেন "৩০ লক্ষ ৭০ হাজার ডলার অনুদান দেওয়া হত আমেরিকার পক্ষে তা বন্ধ করে দেওয়া হচ্ছে!" এখন প্রশ্ন উঠছে তাহলে কি ট্রাম্প ঘোষিত চীনা ভাইরাসের ফান্ডিং করত আমেরিকা?? কেন? 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.