Header Ads

বিগ বি কে প্রশ্ন, প্রধানমন্ত্রী হতে চান? উত্তরে কী বললেন অমিতাভ বচ্চন দেখে নিন

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ কি দেখের প্রধানমন্ত্রী হবেন? শুক্রবার এমনই প্রশ্নের সম্মুখীন হতে হল অভিনেতা কে।কে করলেন তাকে এই রকম প্রশ্ন?বিগ বি বা তার উত্তরে কি বললেন? আসুন জেনে নেওয়া যাক।১২ বছর ধরে ব্লগ লিখছেন বিগ বি।সেই ব্লগ লেখায় উঠে আসে না না বিষয়। তাঁর লেখায় অনেকে প্রশ্ন করেন। পাশাপাশি বিগ বি কে সেই সব প্রশ্নের উত্তর দিতেও দেখা দিয়েছে।সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়, তিনি কি প্রধানমন্ত্রী হতে চান?উত্তরে বিগ বি বলেন, সকাল সকাল শুভ কোনও কথা বলো।
অমিতাভের উত্তরে খুব ভালো করেই বোঝা গেল প্রধানমন্ত্রী হওয়ার কোন ইচ্ছাই নেই তাঁর।১৯৮৪ সালে তাদের সেই সময়ের পারিবারিক বন্ধু রাজীব গান্ধীর সমর্থনে অমিতাভ অভিনয় থেকে সংক্ষিপ্ত বিরতি নিয়ে রাজনীতিতে যোগ দেন তিনি।তিনি এলাহাবাদ লোকসভা আসনের জন্য উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুনা-র বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ান এবং সাধারণ নির্বাচন-এর ইতিহাসে সবচেয়ে ভোট পেয়ে জয়লাভ করেন।তবে তার রাজনৈতিক কর্মজীবন খুবই কম ছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.