Header Ads

এবার করোনা নজরদারিতে প্রত্যেক জেলায় নোডাল অফিসার নিয়োগ করল নবান্ন!

নজরবন্দি ব্যুরো: গোটা ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। সেই সংক্রমণের ধাক্কা এসেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও। এখানেও দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাইরাসের সংক্রমণ আটকাতে বেশকিছু পদক্ষেপ গ্রহণের পরেও কমছে না এই ভাইরাসের সংক্রমণ। চিন্তায় মুখ্যমন্ত্রী।
যেভাবে  জেলাগুলির এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে তাতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। এবার জেলাগুলির দায়িত্বে নিয়োগ করা হল নোডাল অফিসার। ইতিমধ্যে মোটা ১২ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তাঁদের প্রত্যেকের দায়িত্বে এক বা একাধিক জেলার পরিস্থিতির দিকে নজর রাখা।
ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করে দিয়েছে রাজ্য সরকার।
প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত অফিসারকে তাঁদের নিজেদের জেলা পরিদর্শনে যেতে বলা হয়েছে।
করোনা মোকাবিলায় মূলত জেলা প্রশাসনকে সাহায্য করবেন এই আধিকারিকরা। তাঁদের পরামর্শ দেবেন। এক একটি জেলায় কোনগুলি হাই রিস্ক জোন, সেগুলি চিহ্নিত করা হবে। সেই মোতাবেক লকডাউন সম্পূর্ণ রূপে মানা ও যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় যাতে অযথা আতঙ্ক না ছড়িয়ে পড়ে, স্থানীয় বাজারগুলিতে যাতে ভিড় না হয়, সেদিকেও নজর রাখবেন নোডাল আধিকারিকরা।
হাওড়া, উত্তর ২৪ পরগনা নিয়ে বেশি উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। হাওড়াকে ইতিমধ্যেই অতি স্পর্শকাতর এলাকা বলে ঘোষণা করেছেন তিনি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.