Header Ads

করোনায় রাজ্যের কি অবস্থা? অবশেষে হিসেব দিল স্বাস্থ দফতর। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ একদিকে দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে চলছে লকডাউন অন্য দিকে দ্রুতগতিতে সংক্রমণ বাড়াচ্ছে করোনা ভাইরাস। দেশের মধ্যে সবথেকে আক্রান্তের সংখ্যা বেশি মহারাষ্ট্রে আর সব থেকে করোনা মোকাবিলায় সফল রাজ্য কেরল। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা, ১৬ হাজার ২৫০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৮১ জন এবং মৃত্যু হয়েছে ৫৩২ জনের এবং এই মুহুর্তে চিকিৎসাধীন ১৩ হাজার ১৩৭ জন। অন্যদিকে রাজ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। কেন্দ্রীয় স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী আজ এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬২ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের অন্যদিকে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২৩৬ জন। এই তথ্য সকালের, এরপর সারাদিনে যা বেড়েছে তাঁর হিসেব এখনও আসেনি কেন্দ্রের তরফে। অন্যদিকে সারাদিন রাজ্য সরকারের তথ্যের জন্যে অপেক্ষা করতে করতে অবশেষে এল তথ্য।  যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তা কেন্দ্রের সাথে মেলেনি।
এদিকে সারাদিন অপেক্ষার পর কিছুক্ষন আগে রাজ্য সরকারের স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রক জানিয়েছে রাজ্যে এখন করোনার চিকিৎসাধীন ১৯৮ জন এবং সুস্থ ৬৬ জন ও মৃত্যু হয়েছে ১২ জনের।
এখন পর্যন্ত রাজ্যে করোনার পরীক্ষা করা হয়েছে ৫০৯১ জনের ওপর!
প্রশ্ন উঠছে দুটো সরকারই জনগনের দ্বারাই নির্বাচিত, তাহলে তথ্যে এত গরমিল কেন! কার তথ্য সত্যি?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.