ইতিহাস; আর বাকি ১২৯, ব্যাট হাতে নট আউট ক্যাপ্টেন পিনারাই বিজয়ন! #Editorial
সরকারের বিরুদ্ধে করোনা আক্রান্তের সংখ্যা লুকিয়ে ফেলার অভিযোগ নেই,বরং ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে কেরলে৷কোভিড-১৯এর বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারির পর যেমন কেরল সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রস্তুতি নিয়েছে। সরকারি পদক্ষেপ দ্রুত কার্যকর করেছে এবং সাফল্য পেয়েছে৷
কেরলের সাধারণ মানুষ ধন্য ধন্য করছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সদিচ্ছা কে। যেভাবে মাঠে ঘাটে না বেরিয়ে প্রশাসন এবং স্বাস্থকর্মীদের নিয়ন্ত্রনের মাধ্যমে জনগন কে সুরক্ষিত করেছেন তিনি তা এক কথায় মিরাকেল।কান্নুরের এক বাসিন্দা তাঁর মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে বলেন জানি উনি ঈশ্বর মানেন না কিন্তু উনি যা করেছেন তা আসলে ঈশ্বরের কাজ!
উল্লেখ্য এই মুহুর্তে কেরলে গত ২৪ ঘন্টায় ২ জন আক্রান্ত বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ এবং গত ২৪ ঘন্টায় ১৩ জন বেড়ে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭০ জন আর মৃত্যু? মাত্র ২ জনের! রাজ্যে এখন পর্যন্ত ১৯ হাজার ৩৫১ জনের পরীক্ষা করা হয়েছে কোভিড ১৯ এর।
৫৫ হাজার ৯৯০ জন অবজারভেশনে রয়েছেন।এই রাজ্যে কোন পরিযায়ী শ্রমিক নেই, আছে অতিথি কর্মী! নাম দিয়েছেন বিজয়ন। তাঁরা সুরক্ষিত, অভিযোগ নেই। এদিন কেরল সরকারের পক্ষ থেকে পিনারাই বিজয়ন ট্যুইট করে জানিয়েছেন এখন কেরলে গরীব মানুষদের নিরন্তর খাওয়ার জোগান দিচ্ছে ১২০২টি কমিউনিটি কিচেন। যেখান থেকে ২ লক্ষ ১৭ হাজার ৩০৬ জন এখন পর্যন্ত পরিষেবা পেয়েছেন।
বিশেষ ভাবে উল্লেখ্য, প্রচ্ছদে যে ছবি ব্যাবহার করা হয়েছে তা হল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সাথে প্রতিবন্ধী যুবক প্রনব বালাশুভ্রমনিয়ামের, যে পেশায় একজন শিল্পী। কেরল সরকার কে তাঁর পক্ষ থেকে আর্থিক সাহায্য করতে গিয়েছিলেন তিনি। হাত নেই নিজের পায়ের মাধ্যমেই বিজয়নের হাতে দেন অনুদানের চেক এবং তোলেন সেলফি। অন্যদিকে, আজ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিজের ট্যুইটারের কভার ছবি বদলেছেন, লেখা রয়েছে We shall Over Come.
#COVID19 Update | April 19, 2020— Pinarayi Vijayan (@vijayanpinarayi) April 19, 2020
The day saw 13 recoveries and 2 new cases.
👥55,590 individuals under observation
🧪 19,351 samples tested; 18,547 were negative
🥘 1202 Community Kitchens active
🍽️ 2,17,306 individuals served pic.twitter.com/bordtZC1uk

No comments