তথ্য গরমিল হাফ সেঞ্চুরি ছাড়াল; রাজ্যে আক্রান্ত বেড়ে ৩১০; দেশে ১৬ হাজার+ #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ একদিকে দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে চলছে লকডাউন অন্য দিকে দ্রুতগতিতে সংক্রমণ বাড়াচ্ছে করোনা ভাইরাস। দেশের মধ্যে সবথেকে আক্রান্তের সংখ্যা বেশি মহারাষ্ট্রে আর সব থেকে করোনা মোকাবিলায় সফল রাজ্য কেরল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা, ১৬ হাজার ৬৭ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫০২ জন এবং মৃত্যু হয়েছে ৫২৭ জনের এবং এই মুহুর্তে চিকিৎসাধীন ১৩ হাজার ৩৮ জন। অন্যদিকে রাজ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। কেন্দ্রীয় স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী আজ এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬২ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের অন্যদিকে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২৩৬ জন।
যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আজ এখনও কোন তথ্য জানানো হয়নি। গতকাল রাজ্য সরকারের স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রক জানিয়েছে রাজ্যে এখন করোনার চিকিৎসাধীন ১৭৮ জন এবং সুস্থ ৬২ জন ও মৃত্যু হয়েছে ১২ জনের।
অর্থাৎ এই মুহুর্তে চিকিৎসা্রত আক্রান্তের সংখ্যায় রাজ্যের সাথে কেন্দ্রের অমিল রয়েছে ৫৮ জনের তথ্যের।
প্রশ্ন উঠছে দুটো সরকারই জনগনের দ্বারাই নির্বাচিত, কার তথ্য সত্যি?

No comments