করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউড অভিনেত্রী লারা দত্তের বন্ধু
নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই আজ ঘরবন্দি। হু হু করে বেড়ে চলেছে এ করোনায় আক্রান্তের সংখ্যা। তার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও।তারমধ্যে বলিউড অভিনেত্রী লারা দত্ত করোনার জেড়ে হারালেন নিজের এক কাছের মানুষকে।করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে লারার প্রিয় বন্ধুর।
যিনি থাকতেন মার্কিন যুক্তরাষ্ট্রে ৷একটি সাক্ষাৎকারে লারা জানান, যারা ভাবছেন করোনা শুধুমাত্র বয়স্ক মানুষ ও শিশু দের হচ্ছে তাদের ধারণা একেবারে ভুল।আমার বন্ধুর কোন শারীরিক অসুস্থতার ছিল না।ও একদম শারীরিক ভাবে ফিট ছিল। কিন্তু দেখুন তার পরেও করোনা কিভাবে ওর প্রানটা কেড়ে নিল।অভিনেত্রী আরো জানান, সেই ছোট্টবেলা থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। আমি কোনদিনও ভাবতে পারিনি ওকে এভাবে হারাতে হবে। জন্য সত্যিই খুব খারাপ লাগছে। ভবিষ্যতের কথা ভেবে ভয় লাগছে।

No comments