Header Ads

সচিন, সৌরভদের করোনা নিয়ে দেশের মানুষদের বার্তা দিতে অনুরোধ প্রধানমন্ত্রীর

নজরবন্দি ব্যুরোঃ যত দিন যাচ্ছে ততোই যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাসে । বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও ভারতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এরই মধ্যে শুক্রবার বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, যবুরাজ সিং, রোহিত শর্মা, বীরেন্দ্র সেওয়াগ, চেতেশ্বর পূজারা থেকে শাটলার পিভি সিন্ধু, স্প্রিন্টার হিমা দাস, বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের কাছে ভিডিয়ো বার্তায় অনুরোধ করেন নমো।
 সঙ্কল্প, ইতিবাচক মানসিকতা,সম্মান, সহযোগিতা, সংযম- এই পঞ্চ মন্ত্রে দেশের মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার কথাই বলেন প্রধানমন্ত্রী মোদী।প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুও। প্রসঙ্গত করোনাভাইরাসের প্রভাবে এই সময় খেলাধূলার যাবতীয় ইভেন্ট বন্ধ। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা পরিষ্কার নয় এখনও পর্যন্ত। ১৪ এপ্রিল পর্যন্ত ঘরবন্দি গোটা দেশ। এই পরিস্থিতিতে রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য দেশবাসীকে ঘরের আলো নিভিয়ে বাড়িতে থেকেই প্রদীপ, মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে বলেছেন প্রধানমন্ত্রী। যাতে বোঝা যায় দেশবাসী করোনা প্রতিরোধে একসঙ্গে লড়াই করছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.