Header Ads

দিল্লির ধর্মীও অনুষ্ঠানে যোগ দেওয়া ৬৪৭ জনের করোনা পজিটিভ, জানালো স্বাস্থ্য মন্ত্রক!

নজরবন্দি ব্যুরোঃ যত দিন যাচ্ছে ততোই যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাসে । বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও ভারতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । দিল্লির নিজামউদ্দিনের তবলিগি জামাতের সমাবেশে হাজির হওয়া মানুষদের নিয়ে উদ্বেগ ছিল স্বাস্থ্য মন্ত্রকের। এবার সেই চিন্তা আরও বারিয়ে দিল সরকারের এক ঘোষণা। ওই সমাবেশে হাজির হওয়া এমন প্রায় ৬৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হল। আরও জানানো হল দেশের ১৪টি রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আক্রান্ত হওয়া এই মানুষগুলো। মার্চ মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলামি মার্কেজ বাংলেওয়ালি মসজিদে ধর্মীয় জমায়েতের ডাক দিয়েছিল তবলিঘি জামাত। তাতে যোগ দিতে এসেছিলেন দেশ-বিদেশের কয়েক হাজার মানুষ।
 বিশ্ব জুড়ে করোনা তখন রীতিমতো থাবা বসিয়েছে। সেই আবহেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কিরঘিজস্তান থেকে বিদেশিরা এসেছিলেন। ১৫ মার্চ অনুষ্ঠান শেষের পরেও নিজামউদ্দিন এলাকাতেই থেকে যান অনেকে।স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, ফ্রান্স-সহ বিভিন্ন দেশের প্রায় ১৩০০ প্রতিনিধি যোগ দিয়েছিলেন সমাবেশ। সেই সব প্রতিনিধি এবং তাঁদের সংস্পর্শে আসা মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৫৫০ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা এসেছিলেন। আমাদের রাজ্য পশ্চিম বঙ্গ থেকে গিয়েছিলেন ৭৩ জন। তাই অবস্থাটা কি হতে পারে দেশ জুড়ে সেটা বোঝার  জন্য কোন বিশেষজ্ঞরে দরকার পড়বে কি?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.