Header Ads

নিজামুদ্দিন ইস্যু নিয়ে মুখ খুললেন এ আর রহমান

নজরবন্দি ব্যুরোঃ এই সময়টা ধর্মীয় অনুষ্ঠান করার জন্য নয়।দয়া করে করোনা ভাইরাস ছড়াবেন না। এমনই মন্তব্য করলেন এ আর রহমান।দিল্লির নিজামুদ্দিন মারকাজে তবলিঘিতে জমায়েত নিয়ে উত্তাল গোটা দেশ। মুসলিমদের এই ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রায় ৯ হাজার মানুষ।নিজামুদ্দিন কান্ড নিয়ে তীব্র নিন্দা করছে ভারতবাসী। এই নিন্দায় সরব হয়েছেন সংগীতকার এ আর রহমান।রহমান বলেন,এই রকম কঠিন পরিস্থিতি জামায়েত করার জন্য নয়।
আল্লা তো আপনাদের অন্তরে আছে। তাই ধর্মীয় স্থানে ভিড় করে বিপদ ডেকে আনবেন না।ধর্মীয় সভার পরিবর্তে সরকারের সচেতনতা মূলক বার্তা শুনুন। কয়েকটা দিন আপনারা যদি সেলফ আইসোলেশন এ থাকেন তাহলে আপনাদের জীবনের আরেকটু আয়ু বাড়বে। ভাইরাস ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবেন না। হয়তো আপনি এই ভাইরাসের বাহক নন কিন্তু অজান্তেই হয়তো এই ভাইরাস আপনাকে আক্রমণ করেছে।পাশাপাশি ডাক্তার, নার্স, পুলিশ, এবং স্বাস্থ্য পরিষেবা সঙ্গে যুক্ত সকল মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.