করোনা যুদ্ধে এবার শামিল বাংলার সোনার মেয়ে স্বপ্না, ৫০০ পরিবারকে দিলেন খাদ্যসামগ্রী
নজরবন্দি ব্যুরোঃ যত দিন যাচ্ছে ততোই যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাসে । বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও ভারতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে।এই সময় দেশের গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে সমাজের বিভিন্ন দিকের কৃতি মানুষরা। এবার সেই খাতাই নাম লেখালেন এশিয়াডে সোনাজয়ী বাংলার সোনার মেয়ে স্বপ্না বর্মণ।
এই মুহূর্তে তিনি বাড়িতেই বন্দি। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম মেনেই জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন এশিয়াডে সোনাজয়ী। সংবাদ মাধ্যমকে তিনি জানান "একসময় একমুঠো ভাতের জন্য আমরাও হা পিত্তেশ করে বসে থাকতাম, কারন বাবা রিক্সা চালাত। সারাদিন রিক্সা চালিয়ে উপার্জন করে রাতে চাল নিয়ে বাড়ি ফিরলে ভাত রান্না হত। তারপর সবাই মিলে খেতাম। তাই খিদের জ্বালা কী! তা আমি জানি,"।

No comments