সুন্দরবনের অসহায় পরিবারের পাশে সিএবি প্রেসিডেন্ট!
নজরবন্দি ব্যুরো: 'সুন্দরবন' এই নামটা সবার জানা। কিন্তু সেখানকার মানুষের প্রধান জীবিকা কি বা তাদের জীবন সংগ্রামের কথা আমাদের অনেকের অজানা। কলকাতা থেকে অনেক দূরে সুন্দরবনের 'বালি দ্বীপ'। মানুষের প্রধান জীবিকা বলতে জঙ্গলের মধু সংগ্রহ করা আর নদীতে মাছ ধরা। একটু সোজা করে বললে বলা যায় এখানের বেশিরভাগ পরিবারই দিন আনে, দিন খায়। এখন করোনার কারণে গোটা দেশ জুড়ে লকডাউন চলছে। সরকারি সাহায্য যেটুকু পাচ্ছে তাতে তাদের সংসার চালান খুবি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এবার সেই সব মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।
জানা গিয়েছে, সুন্দরবনের ১০০ টি পরিবারের হাতে চাল, ডাল, সোয়াবিন সহ নিত্য প্রয়োজনীয় জরুরী সামগ্রী পৌঁছে দিলেন অভিষেক ডালমিয়া। সুন্দরবন ফাউন্ডেশন সঙ্গে যৌথ উদ্যোগে এই সাহায্য করলেন তিনি। সুন্দরবনের বালি অঞ্চলের ১০০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হল। লকডাউনের কারণে সিএবি প্রেসিডেন্ট নিজে যেতে না পারলেও সুন্দরবন ফাউন্ডেশন মাধ্যমে সমস্ত খাবার পৌঁছে দেন তিনি। অতীতেও এই সংস্থা সুন্দরবনের মানুষদের পাশে দাঁড়িয়ে ছিল। অভিষেক জানান, সুন্দরবন ফাউন্ডেশনের তরফে এই সব মানুষদের খবর জানতে পেরেই দ্রুত সাহায্যে সিদ্ধান্ত নিয়েছেন। কঠিন পরিস্থিতিতে সব মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই প্রয়োজন। প্রয়োজনে আরও সাহায্য করব।"

No comments