করোনার জেরে দেউলিয়ার পথে পাকিস্থান,বাংলাদেশ,শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড
নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে ব্যাপক ক্ষতির মুখে বিশ্ব ক্রিকেট সংস্থাগুলির। এই তালিকায় সবার উপরে রয়েছে বাংলাদেশ,পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের নাম। আগামী ৬ মাস যদি ক্রিকেট না হয়, তাহলে এই সবকটি দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা দেউলিয়া হয়ে যেতে পারে।শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সম্প্রচার স্বত্ব ছিল টেন স্পোর্টসের হাতে যা চলতি বছরই শেষ হচ্ছে, কিন্তু এই দেশ গুলি ক্রিকেট বন্ধ থাকার দরুন এই দেশগুলি নতুন কোনও সংস্থার সঙ্গে ক্রিকেট সম্প্রচারের চুক্তি করতে পারেনি। বাংলাদেশেরও প্রায় একই অবস্থা। নতুন করে কোনও সংস্থা বাংলাদেশের সঙ্গেও চুক্তি করেনি।
ফলে এই ক্রিকেট বোর্ডগুলির আয়ের মূল উৎসই বন্ধ। পাকিস্থানের অবস্থা আরও খারাপ কারণ তাঁদের একমাত্র আই এর উৎস সুপার লিগ তা বন্ধ অপর দিকে এশিয়া কাপ হবে কিনা তারও কোন ঠিক নেই ফলে সব মিলিয়ে রোজগারের সব রাস্তায় একপ্রকার বন্ধ। বিশেষজ্ঞরা বলছেন আগামী ৬ মাস যদি খেলা পুরোপুরি বন্ধ থাকে, তাহলে এই দেশগুলি তো বটেই, অন্য সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশ বিপদে পড়বে। একমাত্র ভারতীয় বোর্ড বিসিসিআই এবং এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডেরই ক্ষমতা আছে এই আর্থিক ধাক্কা সামলানোর।

No comments