Header Ads

সোশ্যাল মিডিয়ায় পুরানো স্মৃতি ভাগ করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই ঘরবন্দি। বহুদিন আগে থেকেই ছবির সিরিয়ালে শুটিং বন্ধ হয়েগেছে।তাই ঘরবন্দি অবস্থাতে সেলিব্রিটিদের ও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে।সারাদিন কি করছেন বা রান্নার কোন রেসিপি নিয়ে বা ছবি ভিডিও সেলেবরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেই চলেছেন।
সেই তালিকায় বাদ গেলেন না বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন।সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সন্দীপ্তা তার পুরানো স্কুল লাইফের একটি ছবি আপলোড করেন।সেই সময়ে তিনি ক্লাস নাইনে পড়তেন।ছবিটিতে দেখা যাচ্ছে স্কুল জীবনের সন্দীপ্তা কে স্কুলের পোশাক পরে থাকতে।বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক দুর্গা সিরিয়ালের মাধ্যমে তিনি তার অভিনয় জীবনের সূত্রপাত করেন।এরপরে তিনি তুমি আসবে বলেই, টাপুর টুপুর, প্রতিদান ও আয় খুকু আয়ের মত একাধিক ধারাবাহিকে কাজ করছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.