Header Ads

কেন্দ্রের সরকারকে হৃদয়হীন বলে কটাক্ষ চিদম্বরমের!

নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। ফের এদিন নরেন্দ্র মোদীর সরকারকে সরাসরি 'হৃদয়হীন' বলে কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। আজ টুইট করে তিনি লেখেন, " আমাদের দেশের জনগণের হাতে যে খাবার নেই তার প্রমাণ বার বার মিলেছে। খাবারের লম্বা লাইনে বহু মানুষ কার্যত বাধ্য হয়েই দাঁড়াচ্ছেন।
একমাত্র হৃদয়হীন সরকারই এই কাজ করতে পারে"। এর পরে তিনি বলেন, "দেশের গরীব মানুষদের সম্মান রক্ষার্থে পুরোপুরি ব্যর্থ মোদী সরকার।" কেন্দ্রকে কার্যত এই ভাষাতেই আক্রমণ করলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। আর এই সংক্রমণ আটকাতে লক ডাউনের সময়সীমা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে বন্ধ হয়ে রয়েছে অর্থনৈতিক কাজকর্ম। ইতিমধ্যে কাজ হারিয়েছেন বহু মানুষ। এই প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে টুইটে ট্যাগও করেন প্রাক্তন অর্থমন্ত্রী। ট্যাগ করে তিনি এইরকম কিছু প্রশ্ন তুলে ধরেন। এই প্রসঙ্গে বর্তমান সরকারের কাছে কোনও উত্তর নেই বলেও কটাক্ষ করতে ভোলেন নি তিনি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.