Header Ads

করোনা আবহেই শিবরাজের নেতৃত্বে আগামীকাল মধ্যপ্রদেশের মন্ত্রীসভা সম্প্রসারন! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহের মধ্যে মধ্যপ্রদেশ দখল করে নিয়েছে বিজেপি৷ ১৫ মাসের কংগ্রেস সরকারের পর মধ্যপ্রদেশে গত ২৩ মার্চ মুখ্যমন্ত্রী হিসেব শপথ নেন বিজেপির শিবরাজ সিং চৌহান৷ চতুর্থবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি৷ গত ২৩ মার্চ রাত ৯টায় রাজ্যপাল লালজি ট্যান্ডন মুখ্যমন্ত্রী হিসেবে শিবরাজ সিং চৌহানকে শপথ বাক্য পাঠ করান৷ ৬১ বছরের চৌহান এর আগে ২০০৫ থেকে ২০১৮, তিনবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন৷ কিন্তু ২০১৮ বিধানসভা নির্বাচনে জেতে কংগ্রেস৷ কিন্তু বর্তমান রাজনীতিতে একদলের টিকিটে জিতে অন্যদলে যোগ দিয়ে জনগন কে ধোঁকা দেওয়া কার্যত জলভাত হয়ে গেছে, সেরকমই মার্চে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ কংগ্রেসের ২৩জন বিধায়ক ইস্তফা দেন৷ বিজেপির হাতের মুঠোয় এসে যায় সরকার, আর বর্ষীয়ান নেতা শিবরাজ সিং চৌহানকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় বিজেপি৷
সেই শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে আগামিকাল সম্প্রসারন ঘটতে চলেছে মধ্যপ্রদেশ মন্ত্রিসভার বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.