আক্রান্ত বাড়ছে হু হু করে, কেন্দ্র জানাল অবস্থা ভাল হয়েছে আগের থেকে। কেন?
নজরবন্দি ব্যুরোঃ দেশে প্রতিদিন লাফদিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তে দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৫৯। গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত বেড়েছে ১২৩৫। অন্যদিকে আজ একদিনেই সুস্থ হয়েছেন ৪৪৫ জন; এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ১৪ হাজার ৬৭৪ জন। এবং আজ ৩৩ জনের মৃত্যু হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫৯২ তে। প্রতি দিনই সংখ্যাটা বাড়ছে। কিন্তু তার মধ্যেই কেন্দ্রের দাবি, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার নিরিখে সংক্রমণ কমছে।
কারণ, লকডাউনের সারা দেশে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল গড়ে ৩.৪ দিনে, এখন তা কমে দাঁড়িয়েছে ৭.৫ দিনে। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, ‘‘গত সাত দিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গিয়েছে, আগে যেখানে আক্রান্তের সংখ্যা ৩.৪ দিনে দ্বিগুণ হচ্ছিল, এখন সেটাই হচ্ছে ৭.৫ দিনে।’’
তিনি জানিয়েছেন দেশের ১৮ টি রাজ্যের অবস্থা সবথেকে ভাল। শীর্ষে রয়েছে কেরল, যেখানে দ্বিগুন হওয়ার গড় ৭২.২
দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িষা, যেখানে দ্বিগুন হওয়ার গড় ৩৯.৮!

No comments