ইতালি থেকে ফেরান হল ভারতীয় পড়ুয়াদের!
নজরবন্দি ব্যুরো: ইতালিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা হল। ওই ২৬৩ জন পড়ুয়াদের নিয়ে নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়া বিমান। যদিও এর আগে বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের দফায় দফায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং হয় সংশ্লিষ্টদের। তার পরেই তাদের নিয়ে যাওয়া হয় ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ক্যাম্পে। সম্ভবত সেখানেই কোয়ারেন্টাইন করে রাখা হবে পড়ুয়াদের।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, ইতালিতে এখনও মৃত্যু মিছিল অব্যাহত। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮০০ জনের।
প্রসঙ্গত, গোটা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে!বাইরের দেশ ঘুরে আসা মানুষের থেকেই দেশে ছড়িয়েছে করোনা। কিন্তু ইতিমধ্যেই বিদেশ সংযোগহীন ২ জন আক্রান্ত হয়েছে! দেশ উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে করোনা আতঙ্ক ঢুকে পড়েছে বাংলার মানচিত্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচী ঘোষণা করেছেন, নিজে সামনে দাঁড়িয়ে করোনা মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছেন।

No comments