মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে ফিরলেন তৃণমূলের সব সাংসদ!
নজরবন্দি ব্যুরো: গোটা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বাইরের দেশ ঘুরে আসা মানুষের থেকেই দেশে ছড়িয়েছে করোনা। কিন্তু ইতিমধ্যেই বিদেশ সংযোগহীন ২ জন আক্রান্ত হয়েছে! দেশ উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে করোনা আতঙ্ক ঢুকে পড়েছে বাংলার মানচিত্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচী ঘোষণা করেছেন, নিজে সামনে দাঁড়িয়ে করোনা মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছেন।
এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সংসদের অধিবেশন ছেড়ে বাংলায় ফিরে এলেন দলের সব সাংসদ। সেই সঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুকে তৃণমূলের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে অবিলম্বে অধিবেশন বন্ধ করার আর্জি জানানো হয়েছে। সোমবার থেকে অধিবেশন শুরু হলেও, তৃণমূলের কোনও সাংসদ সেখানে উপস্থিত থাকবেন না।
দলনেত্রীর নির্দেশে সমস্ত সাংসদ ফিরে এলেও, এখনও দিল্লিতেই রয়েছেন লোকসভা এবং রাজ্যসভা তৃণমূলের দুই দলনেতা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন। যদিও কয়েক দিন আগে বিজেপি সাংসদ দুষ্মন্ত সিংহের সঙ্গে পরিবহণ কমিটির একটি বৈঠকে যোগ দিয়েছিলেন ডেরেক, যাঁকে সম্প্রতি করোনা আক্রান্ত বলিউড গায়িকা কণিকা কপূরের সঙ্গে সম্প্রতি একটি পার্টিতে দেখা গিয়েছিল।
সেই কারণে এই মুহূর্তে দিল্লিতেই গৃহ পর্যবেক্ষণে রয়েছেন ডেরেক। অপরদিকে,গুরুত্বপূর্ণ কাজে দিল্লিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে এবার কলকাতায় লকডাউন করার সুপারিশ করা হয়েছে। গোটা দেশজুড়ে করোনা আক্রান্ত কমপক্ষে ৭৫ জেলায় লকডাউন রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের প্রস্তাব কেন্দ্র দিয়েছে বলে খবর। কাল বিকেল থেকে লক ডাউন কলকাতাসহ পুরশহর গুলিতে।

No comments