সিএএ নিয়ে পার্কসার্কাসের আন্দোলন বন্ধ রাখার অনুরোধ করলেন মেয়র ফিরাদ হাকিম
নজরবন্দি ব্যুরোঃ করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে পার্কসার্কাসের সিএএ বিরোধী আন্দোলনকারীদের আপাতত আন্দোলন বন্ধ রাখার পরামর্শ দিলেন মেয়র ফিরাদ হাকিম। মেয়র বলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু মনে রাখতে হবে আমরা লড়াই করছি মানুষের জন্য। মানুষের সম্মানের জন্য। মানুষের অধিকারের জন্য। কিন্তু সেই মানুষই যদি না থাকে, তবে কী হবে আন্দোলন করে।
তাই আগে বাঁচতে হবে। তারপর আন্দোলন।আর আন্দোলন স্থগিত রাখা মানে তো আন্দোলন থেকে পালিয়ে যাওয়া বা সরে যাওয়া নয়। আমরা সকলেই আন্দোলনকারীদের পাশে আছি। করোনা ভাইরাসের ভয়াবহতা দূর হয়ে গেলে আমরা ফের আন্দোলনমুখী হব। অন্তত দুই সপ্তাহের জন্য আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াই, যাতে নিজেরা রক্ষা পাই, অনেক মানুষকে রক্ষা করতে পারি।

No comments