Header Ads

করোনায় মৃত্যু বেড়ে দাঁড়াল ৮! আগামীকাল থেকে ২৭শে মার্চ পর্যন্ত লক ডাউন সমস্ত রাজ্য।

নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮, এই মুহুর্তে আক্রান্ত ৩৪৩। যার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। অন্যদিকে, আজ মধ্যরাত থেকে দেশ জুড়ে বন্ধ হচ্ছে সমস্ত রকম যাত্রীবাহি ট্রেন এবং মেট্রোরেল। রেলমন্ত্রক মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল-সহ সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।
আজ মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবাও। আজ মধ্যরাত পর্যন্ত চলার পর সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। পরিষেবা বন্ধ থাকবে আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত।" অন্যদিকে আগামীকাল বিকেল ৪ টে থেকে ২৭ মার্চ পর্যন্ত লক ডাউন হচ্ছে সারা রাজ্য।  নবান্ন সূত্রের খবর, সোমবার বিকেল ৪টে থেকেই আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সব কিছু বন্ধ রাখা হচ্ছে।
উল্লেখ্য, সংক্রমণের যে হিসেব তথ্য উঠে এসেছে সেখানে বাংলা তথা কলকাতার পরিস্থিতি অনেক রাজ্যের তুলনায় অপেক্ষাকৃত ভাল৷কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যেতে দিতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার৷করোনার সংক্রমন রুখতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷অতএব সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে সমস্ত রাজ্যকেই লক ডাউন করা হল। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.