করোনা থেকে আল্লাহ বাঁচাতে পারবেনা, ভরসা করতে হবে বিজ্ঞানিদের উপরঃ তাসলিমা নাসরিন
নজরবন্দি ব্যুরোঃ তাসলিমা নাসরিন, নাস্তিকতা, ধর্মবিরোধিতা নিয়ে তার লেখা এবং মন্তব্য নতুন কিছু না। এই নিয়ে তাকে অনেক আক্রমণের মুখেও পড়তে হয়। আবারও একবার এমনি এক মন্তব্য করলেন তিনি। বিশ্ব জুড়ে করোনা যে ভাবে ছড়িয়ে পরেছে, তার জেরে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' (WHO) করোনা ভাইরাসকে মহামারি বলে ঘোষণা করেছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। মহামারি জেরে এই প্রবল প্রতিকূলতার মাঝে কোনও সুরাহা মিলছে না ঈশ্বর বা ঈশ্বরদের স্থান থেকে। বন্ধ করা হয়েছে বেশ কিছু মসজিদ। এই নিয়ে কটাক্ষ করে আলোচনা মুখে পরেছেন তাসলিমা। লেখিকা টুইট করে বলেছেন, মুসলিমদের নামাজে বা আজানের নিয়মের ক্ষেত্রে বদল কিছু বদল আনা হয়েছে। মসজিদে জমায়েত করে প্রার্থনা করার নির্দেশ দেওয়া হচ্ছে না মুসলিমদের। তার বদলে ঘরে বসেই প্রার্থনা করতে বলা হচ্ছে সকলকে।
এই বদলের অপরেই কটাক্ষ করে লেখিকা লিখেছেন, মুসলিম ধর্মের মানুষেরা খুব ভালো করেই জানেন যে করোনা ভাইরাস থেকে মানুষকে আল্লাহ বাঁচাতে পারবেন না, সেই ক্ষমতা আল্লাহ-র নেই। ইতিমধ্যেই করোনা সতর্কতা নিয়ে বন্ধ করা হয়েছে নানান ধর্মিয়স্থান। এই বিষয়ে তাসলিমা নাসরিন আক্রমণ করে বলেছেন, বন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহর ঘর কাবা। মসজিদ, চার্চ বন্ধ। প্রার্থনা করার জন্য ভিড় হচ্ছেনা মন্দির,মসজিদ, চার্চে। তিনি আরও বলেন, কোন ধর্মের ইশ্বর আমাদের সাহায্য করতে আসবে না। আমাদের সাহায্য করবে বিজ্ঞানিরা। তাদের তৈরী করা ভ্যাকসিন আমাদের বাঁচাবে। আমরা সেই ভ্যাকসিনের জন্যই অপেক্ষা করে আছি। তিনি বক্তব্য, এটাই নাস্তিক হওয়ার সব থেকে ভালো সময়। ধর্ম নিয়ে বিরোধীতা তাসলিমা নাসরিনের জন্য নতুন কোন বিষয় নয়। যার ফলে তাকে তাঁর জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক আক্রমণের মুখে পরতে হয় তাকে। ধর্ম এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধীতা করায় তাকে নিজের জন্মস্থান বাংলাদেশ ছাড়তে হয়েছে।

No comments