Header Ads

কঠিন পরিস্থিতিতেও ৯৭ জন ডাক্তার পেন ডাউন করলেন।

নজরবন্দি ব্যুরো: করোনা পরিস্থিতির মোকাবিলা করতে যখন সবাই টঠস্থ ঠিক সেইসময় মালদা মেডিক্যাল কলেজের জুনিয়ার ৯৭ জন ডাক্তার পেন ডাউন করতে
বাধ্য হয়েছে। তাদের একটাই বক্তব্য করোনা থেকে বাঁচতে যে প্রটেকশন নেওয়ার দরকার তার মধ্যে কোনটাই দিতে পারছেনা মালদা মেডিক্যাল কলেজে কর্তৃপক্ষ। এই নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল সুপার ও ভাইস প্রিন্সিপাল অমিত দাঁ মিডিয়ার সামনে মুখ খোলেননি। জুনিয়র ডাক্তারদের অভিযোগ মাস্ক,গ্লাভস,স্যানিটাইজার চেয়েও পাওয়া যাচ্ছে না।কর্তৃপক্ষ জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের বোঝানোর চেষ্টা করছি কিন্তু শনিবার থেকে তারা কর্মবিরতি নিয়েছে জুনিয়র ডাক্তাররা বলেন মালদা মেডিকেল হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে তারা অনেকেই বাইরের রাজ্য থেকে আসা, তাদের মধ্যে করোনা সংক্রমণ থাকতেই পারে।
তাদের কাছে গিয়ে চিকিৎসা করতে হচ্ছে যদি নুন্যতম সুরক্ষা না পাওয়া যায় তাহলে কি কাজ করা সম্ভব? নবান্নের বৈঠক মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন কোথাও যেন স্যানিটাইজার ও গ্লাভসের অভাব না হয় পর্যবেক্ষকদের মতে চিকিত্সকেরা যখন এই পরিস্থিতিতে প্রাণ দিয়ে লড়ছেন প্রশাসনকে আরও সংবেদনশীল ভাবে বিষয়টি দেখা উচিত ছিল। মোদি সরকার রবিবার জনতা কারফিউ বিকেল পাঁচটা থেকে রাত ন'টা অবধি আবেদন করেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.