Header Ads

৮৪ হাজার নাগরিক পিছু মাত্র ১টি আইসোলেশন বেড! সংক্রমন বাড়লে কিভাবে সামলাবে সরকার?

নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮, এই মুহুর্তে আক্রান্ত ৩৪৪। যার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। অন্যদিকে, আজ মধ্যরাত থেকে দেশ জুড়ে বন্ধ হচ্ছে সমস্ত রকম যাত্রীবাহি ট্রেন এবং মেট্রোরেল। রেলমন্ত্রক জানিয়েছে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল-সহ সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। আজ মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবাও। আজ মধ্যরাত পর্যন্ত চলার পর সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। পরিষেবা বন্ধ থাকবে আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত।" অন্যদিকে আগামীকাল বিকেল ৪ টে থেকে ২৭ মার্চ পর্যন্ত লক ডাউন হচ্ছে সারা রাজ্য। নবান্ন সূত্রের খবর, সোমবার বিকেল ৪টে থেকেই আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সব কিছু বন্ধ রাখা হচ্ছে। ভারত এখনও স্টেজ থ্রি তে পৌঁছানোর মুখে দাঁড়িয়ে। সরকার একাধিক কর্মসূচী নিয়েছে সংক্রমন রুখে দেওয়ার জন্যে, কার্যত ৩১শে মার্চ পর্যন্ত লক ডাউন গোটা দেশ।
অন্যদিকে একটি পরিসঙ্খ্যান সামনে এসে উদ্বেগ বাড়িয়েছে দেশবাসীর।
১৭ই মার্চ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, দেশে প্রতি ৮৪ হাজার নাগরিক পিছু একটি করে আইসোলেশন বেড রয়েছে এবং প্রতি ৩৬ হাজার নাগরিক পিছু রয়েছে একটি করে কোয়ারান্টাইন বেড। পাশাপাশি, প্রতি ১১ হাজার ৬০০ নাগরিক পিছু রয়েছেন একজন করে চিকিৎসক। ও প্রতি ১৮২৬ জন দেশবাসীর জন্য রয়েছে একটি করে সাধারণ বেড।
এখন প্রশ্ন উঠছে সংক্রমন যদি ছড়ায় তাহলে এত অপ্রতুল ব্যাবস্থায় ১৩০ কোটি নাগরিক কিভাবে রক্ষা পাবে এই মহামারী থেকে!   

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.