রাজ্যে পণ্যবাহী ট্রাক ঢুকতে না দেবার নোটিশ জারি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা
নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা ভারত। সেই আতঙ্ক ইতিমধ্যে ঢুকে পড়েছে পশ্চিবঙ্গের মানচিত্রে। এই অস্থির পরিস্থিতির মধ্যে রবিবার ফের নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পরিবহণ দফতর।
আজ রবিবার রাত ১২ টার পর থেকে রাজ্যে ঢুকবে দেওয়া হবে না কোনও পণ্যবাহী ট্রাক। আজকের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস রুখতে ভিন রাজ্যের কোনও পণ্যবাহী ট্রাক ঢুকতে দেওয়া হবে না। এমনকি ঢুকতে দেওয়া হবে না পণ্যবাহী কোনও গাড়িই। এর আগে ভিন রাজ্য থেকে আসা বাস আর বাংলায় ঢুকতে না দেবার সিদ্ধান্ত নেয় নবান্ন। বিজ্ঞপ্তি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছিল রাজ্য পরিবহন দফতর।
এবার পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে জারি হল নিষেধাজ্ঞা।
ভিনরাজ্য থেকে বহু নিত্যপ্রয়োজনীয় জিনিস আসে। আসে মাছ, ডিম সহ একাধিক জিনিস। পণ্যবাহী গাড়ি আর বাংলায় ঢুকতে পারবে না বলে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।
করোনা সংক্রমণ রুখতে মরিয়া রাজ্য সরকার। দেশের ৭৫টি জেলা-শহর লক ডাউন হতে পারে যার মধ্যে রয়েছে কলকাতাও। ইতিমধ্যেই কেন্দ্রের সুপারিশ এসে পৌঁছেছে নবান্নে। কিছুক্ষণ পরেই কলকাতা সহ রাজ্যের সমস্ত পৌরশহর কে লকডাউন করার বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। সোমবার বিকেল থেকেই আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সব কিছু বন্ধ হয়ে যাবে রাজ্যের পুর শহরগুলিতে।

No comments