Header Ads

৬ মেরে ম্যাচ জাতালেন শ্রেয়াস, ইডেন পার্কে নাটকীয় জয় ভারতের।

নজরবন্দি ব্যুরোঃ নাটকীয় ভাবে প্রথম টি-টোয়েন্টিতে জিতল ভারত। অকল্যান্ডের ইডেন পার্কে বিশাল ছয় মেরে জয় ছিনিয়ে আনলেন ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ শ্রেয়াস আইয়ার। ছয় বল বাকি থাকতে এল ছয় উইকেটে জয়। এদিন নায়কোচিত ইনিংস খেলে ভারতকে জয় এনে দিলেন তিনি। ২৯ বলে শ্রেয়সের অপরাজিত ৫৮ রানের ইনিংসের সুবাদেই এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। তাঁর ইনিংস সাজানো রয়েছে ৩টি ওভার বাউন্ডারি এবং ৫টি বাউন্ডারিতে। ২০ ওভারে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে করেছিল ২০৩ রান।
এদিন ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান রোহিত শর্মা (৭)। কিন্তু বিরাট ও কে এল রাহুলের জুটিতে ম্যাচ এগিয়ে নিয়ে যান রাহুল ২৭ বলে ৫৬ রান ও ব্যক্তিগত ৪৫ রান করেন বিরাট। এরপর শিবম দূবে ১৩ রানে আউট হলে চাপে পরে ভারত। আর সেখান থেকে দলের হাল ধরেন আইয়ার। মাত্র ২৯ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকে শ্রেয়স । এই জয়ের পর ৫ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাট কোহালির দল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি রবিবার হ্য়ামিলটনে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.