নতুন গেম শো নিয়ে আবার ছোট পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা সরকার
নজরবন্দি ব্যুরোঃ আবার ছোট পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা সরকার।বাংলা বিনোদন চ্যানেলে একটি নন-ফিকশন শোয়ে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। শোয়ের নাম ‘সুপার ফ্যামিলি’। এর আগেও ছোটপর্দায় দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। খেলা, নানা রঙের দিনগুলি-র মতো ধারাবাহিকে। তারপর বেশ কিছুদিন তিনি সিনেমায় অভিনয় করেছিলেন। তবে কবে থেকে দেখা যাবে এই শো তা জানতে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।
এই শো পুরোপুরি পারিবারিক। শোয়ের সঞ্চালনার দায়িত্বে তিনি। পাড়ায় পাড়ায় ঘুরে শুট হবে। তাই যারপরনাই উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। কারণ তাঁর কথায়, পাড়া-ক্লাব এই ব্যাপারগুলো তিনি খুব ভাল বোঝেন। এছাড়া, যেহেতু গেম শো, তাই এই শোয়ের মাধ্যমেই সাধারণ মানুষদের আরও কাছাকাছি পৌঁছে যেতে পারবেন তিনি।

No comments