আসছে নতুন নিয়ম আধার এবার যুক্ত করতে হবে ভোটার কার্ডের সাথে
নজরবন্দি ব্যুরোঃ আধারের সঙ্গে ব্যাঙ্কা অ্য়াকাউন্ট, প্যান কার্ডের 'লিঙ্ক'এর ঘটনা ঘিরে দেশ জুড়ে তোলপাড় চলেছে। এই ঘটনা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে । এবার আবার এক নতুন ব্যবস্থা আনতে চলেছে কেন্দ্রীও সরকার বলে খবর। কি সেই ব্যবস্থা? এবার আধারের সঙ্গে আরও একটি পরিচয়পত্রের লিঙ্ক করতে হবে আর সেতি হল ভোটার কার্ড। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি মন্ত্রিগোষ্ঠী নতুন আইনটি নিয়ে আসার জন্য প্রস্তাবিত বিলের খসড়া খতিয়ে দেখার পরই সেটিকে সংসদে পেশ করা হবে।তবে এর নেপথ্যে রয়েছে নির্বাচন কমিশনের প্রস্তাব। নতুন ভোটারদের আধার নম্বর যাতে সংগ্রহ করে পরিচিতি নিশ্চিত করতে সুবিধা হয়, তার জন্যই এমন পদক্ষেপ।
প্রসঙ্গত গত আগস্ট মাসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় আইন সচিবকে চিঠি দিয়ে জনগণের প্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এবং আধার আইন ২০১৬-তে সংশোধনের প্রস্তাব জানানো হয়। যেখানে বলা হয় যে আধারের তথ্য সংগ্রহ করে ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজটি করা যেতে পারে। জনগণের প্রতিনিধিত্ব আইনের প্রস্তাবিত সংশোধনী অনুসারে, যারা ইতিমধ্যেই আধার কার্ডের তালিকাভুক্ত তাঁরা যদি ভোটার তালিকায় আসতে চান, সেক্ষেত্রে আধার নম্বর চাইতে পারেন নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা (ইআরও)। এখন প্রশ্ন হল এই নিয়ম চালু করতে গিয়ে আবার সাধারণ মানুষ রা দীর্ঘ লাইনের ফাঁদে পরবেন নাতো? প্রশ্ন তা কিন্তু উঠতে শুরু করেছে।

No comments