Header Ads

৪ মাস পর খোঁজ মিলল পেঁয়াজ ভরা ট্রাকের চালকের

নজরবন্দি ব্যুরোঃ ৪ মাস পর পেঁয়াজ ভরা ট্রাক নিখোঁজের ঘটনায় ট্রাক চালক এবং খালাসীকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ।গ্রেফতার দুই অভিযুক্তের নাম মহম্মদ শালিমুদ্দিন এবং শহীদ আহমেদ তালুকদার।দুজনই অসমের বাসিন্দা। জানা গিয়েছে, গত অক্টোবর মাসে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের ট্রান্সপোর্ট ব্যবসায়ী অদীপ সিংহ ১৮ হাজার পেঁয়াজ নাগাল্যান্ড নম্বরের একটি গাড়িতে পেঁয়াজ ভর্তি করে আগরতলার উদ্দেশ্যে পাঠান।
কিন্তু সেই গাড়ি আগরতলা পৌঁছানোর আগেই নিখোঁজ হয়ে যায়। এরপর ২২ অক্টোবর ২০১৯ প্রধান নগর থানায় ঘটনার অভিযোগ করেন তিনি। অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এরপর ২২ জানুয়ারি অসম থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। দুজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.