Header Ads

সিএএ-এর প্রতিবাদে বিজেপি ছাড়লেন ৮০ জন মুসলিম নেতা

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। তার মাঝেও আইনগুলি কার্যকর করতে মরিয়া কেন্দ্রের বিজেপি সরকার। সিএএ অসাংবিধানিক ও ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছে, এই অভিযোগ তুলে বিজেপি ছাড়লেন ৮০ জন সংখ্যালঘু নেতা।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের এই ৮০ জন নেতা গেরুয়া শিবির ছাড়ার কথা ঘোষণা করেন। তাঁদের অভিযোগ ধর্মীয় বিভাজন তৈরি করতেই দেশে সিএএ করতে চাইছে বিজেপি। এই মর্মে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে বৃহস্পতিবারই ইস্তফাপত্র পাঠিয়ে দেন সংখ্যালঘু নেতারা। দল ছাড়তে বিশেষ করে সংশোধিত নাগরিকত্ব আইনকেই কাঠগড়ায় তুলেছেন সংখ্যালঘু নেতারা।
সিএএ অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আগত হিন্দু, পার্সি, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন ও শিখ নিপীড়িত মানুষ যারা ২০১৪ পর্যন্ত যারা ভারতে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেবে ভারত সরকার।

কিন্তু নিপীড়িত মানুষের মধ্যে মুসলমানদের নাম উল্লেখ না থাকায় স্পষ্টত এই আইন ধর্মীয় বিভাজনের উদাহরণ বলে উল্লেখ করেছেন দলত্যাগী সংখ্যালঘু নেতারা। ধর্মের ভিত্তিতে কাউকেই অনুপ্রবেশকারী বলে দেওয়া অসাংবিধানিক বলে জানিয়েছেনও জানিয়েছেন তাঁরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.