Header Ads

সিরিজের প্রথম ম্যাচেই আবার চোট বুমরার, উদ্বেগ ভারতীয় শিবিরে

নজরবন্দি ব্যুরোঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে যখন জয়ের আনন্দে মশগুল দেশের মানুষ ঠিক তখনি ভারতীও শিবিরে বাড়ল উদ্বেগ কারণ নিউজিল্যান্ডের ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে চোট পান বুমরা। রস টেলরকে বল করার সময় পা মচকে যায় তাঁর। রিপ্লেতে দেখা যায়, তাঁর বাঁ পা পিচে পড়েছিল বেকায়দায়।

 যার ফলে ফলো থ্রুতে বসেই পড়েন তিনি।সদ্য কোমরের চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন ডানহাতি পেসার। আর তাই সফরের প্রথম ম্যাচেই তাঁর চোট চিন্তা বাড়াচ্ছে। নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের একদিনের সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। কারণ এই লম্বা সিরিজে তাঁর মত বোলার অধিনায়কের খুব প্রয়োজন

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.