লাভপুর খুনের মামলায় ৬ ঘণ্টা ম্যারাথন জেরার মুখে মুকুল। জেরার পর কি বললেন এই বিজেপি নেতা?
নজরবন্দি ব্যুরোঃ লাভপুরের তিন সিপিএম কর্মী খুনের মামলায় অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায়কে বৃহস্পতিবার ফের জেরা করল পুলিশ। বৃহস্পতিবার সিউড়ি থানায় ডেকে দু’দফায় প্রায় ৬ ঘণ্টা জেরার মুখে পড়তে হল তাঁকে। মুকুল বাবুকে জেরা করেন ডিএসপি (ডিইবি), ওসি লাভপুর, ওসি ডিআইবি। তবে জেরাতে কি কি কথা উঠে এসেছে তা জানানো হয়নি।
জেরা শেষে মুকুল বাবু সাংবাদিকদের বলেন জেরা শেষে মুকুল বলেন, “বাম সরকার দেখেছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখছি সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে। রাজনৈতিক ভাবে রাজনৈতিক লোকেদের বিরুদ্ধে মিথ্যে মামলা করছে। মামলা আমার বিরুদ্ধে আছে। দিলীপ ঘোষের বিরুদ্ধে আছে। অর্জুন সিংহের বিরুদ্ধে আছে। মিথ্যে মামলা হয়েছে দলের জেলা সভাপতি ও কর্মীদের বিরুদ্ধেও। পুলিশদের কিছু করার নেই। তাঁরা মুখ্যমন্ত্রী তথা গৃহমন্ত্রীর নির্দেশ পালন করছেন”।

No comments