তৃণমূল-বিজেপি সংঘর্ষ খোদ কলকাতার বুকে, আক্রান্ত পুলিশ, গ্রেফতার ৪
নজরবন্দি ব্যুরোঃ রাতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে যোধপুর পার্ক এলাকায়। দফায় দফায়। তৃণমূল-বিজেপির সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন লেক থানার কয়েকজন পুলিশ কর্মী। এমনকি হাতের তিনটি আঙুলও ক্ষতিগ্রস্ত হয়। পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মীরা ইট ছুঁড়তে থাকে বলে অভিযোগ। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন তৃনমূল কর্মী সিএএ ও এনআরসি নিয়ে কথা বলছিল। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী কথা ধরলে দুপক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। সেই বাদানুবাদ ক্রমেই সংঘর্ষে পরিনত হয়। মারমুখি দুপক্ষের মধ্যে চলতে থাকে খণ্ড যুদ্ধ। খবর পেয়েই লেক থানা থেকে পুলিশ আসে ঘটনাস্থলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেই বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়তে থাকে বলে অভিযোগ। ঘটনায় আক্রান্ত হন কয়েকজন পুলিশ কর্মী। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি আয়ত্তে আনে। এই ঘটনায় গ্রেফতার করা হয় ৪ জনকে। ৪ জনই বিজেপির কর্মী-সমর্থক বলে সূত্রের খবর। এই ঘটনায় সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এলাকায় চাপা উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী।

No comments