প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য জুড়ে বাড়তি সতর্কতা।
নজরবন্দি ব্যুরোঃ কাল প্রজাতন্ত্র দিবস । কলকাতার রেড রোডে সকাল থেকে চলবে কুজকাওয়াজ। প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে প্রতি বছরের মত এই বছর রেড রোডে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। লাল্বাজার সূত্রে খবর, শুধু কলকাতা নয় রাজ্য জুড়ে জারি করা হয়েছে সর্তকতা।
প্রজাতন্ত্র দিবসের দিন রেড রোডে উপস্থিত থাকবে চার হাজার পুলিশ কর্মী। তাছারাও থাকবে মোর্চা ফোর্স ও কমব্যাট ফোর্স। শুধু তাই নয় মেট্রো স্টেশন, গঙ্গার ঘাট গুলিতে এবং শহরের বিভিন্ন বহুতলের উপর থেকেও পুলিশের বিশেষ নজরদারি।
আগামিকাল সকাল থেকে রাস্তায় থাকবেন ডিসি পদ মর্যাদার অফিসার এবং সব যুগ্ম কমিশনার পদ মর্যাদার অফিসাররা। তৈরী হচ্ছে ১০ ট বাঙ্কার। প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা দিকে খেয়াল রেখেই আজ শনিবার রাত দশটা থেকে রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও আমলারা।

No comments