Header Ads

আগামী ২০ দিনের মধ্যে দেশ জুড়ে লাগু হবে সিএএ, বললেন বিজেপি-র জাতীয় সম্পাদক

নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি ব্যুরোঃ সিএএ নিয়ে গোটা দেশ যখন উত্তাল, ঠিক তখনি এই আইন কার্জকর করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি সরকার।তার এমনি ইঙ্গিত মিলল বীজেপি-র জাতীয় সম্পাদক বি এস সন্তোষের মুখে। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন কোন আন্দোলন, প্রতিবাদ, ও বিরোধীতাকে স্থান দেওয়া হবে না। আগামী ২০ দিনের মধ্যে সিএএ আইন লাগু করা হবে দেশে। তিনি আরও বলেন, এই আইন কোন সংখ্যালঘুর নাগরিকত্ব কেড়ে নিতে পারেনা। সংবিধান সে অধিকার দেয়নি।
 বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছেন। এবং এই নিয়ে সংকট তৈরি করছেন দেশে। এর সাথে যুক্ত হয়েছেন কিছু বামপন্থী বুদ্ধিজীবীরা। যারা লাগাতার মোদী সরকারের বিরোধিতা করে চলেছেন। সিএএ নিয়ে অভিনেতা নাসিরুদ্দিন শাহ-র সমালোচনা জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, তাঁদের কাছে কোন কাগজ চায়নি মোদী সরকার। এই সব কথা বলে তাঁরা শুধু কুৎসাই ছড়াচ্ছেন সরকারের বিরুদ্ধে। বিজেপির সম্পাদকের এই বিবৃতির পর এখন দেখার সকারের পরবর্তী পদক্ষেপ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.