চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, নাম জড়াল প্রাক্তন মন্ত্রীর
সেই মত ওই প্রাক্তন পুলিশ কর্মী টাকা তুলে দিয়েছিলেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ প্রতিভা সিংয়ের হাতে। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন ওই প্রাক্তন পুলিশ কর্মী। তাঁর অভিযোগ এলাকার অত্যন্ত প্রভাবশালী নেত্রী প্রতিভা সিংয়ের হাত হয়ে সেই টাকা যেত তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে।
বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব,। টাকা ফেরতের দাবীতে পথঅবরোধ-বিক্ষোভ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘটনায় তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

No comments