Header Ads

উপাচার্যের সঙ্গে সহ-উপাচার্যের সংঘাত তুলকালাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

নজরবন্দি ব্যুরোঃ উপাচার্যের সঙ্গে সহ-উপাচার্যের ইগোর লড়াই চলছিল বেশ কিছুদিন ধরেই। উপাচার্য রেজিস্ট্রারকে ছুটিতে পাঠানো এবং পরে সহ-উপাচার্য তাঁকে পুনর্বহাল করায় তা পৌঁছে যায় চরমে। উপাচার্যের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগে এবং তাঁকে বসার ঘর না দেওয়ায় সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল উপাচার্যের ঘরের সামনে অন্যান্য আধিকারিকদের নিয়ে বসে পড়েন। বিকেলের দিকে তিনি অসুস্থ হয়ে পড়ায় চিকিত্সক এসে তাঁকে শারীরিক ভাবে পরীক্ষা করেন। এ ঘটনা প্রসঙ্গে উপাচার্য শঙ্কর ঘোষ বলেন,
 ''বিধি মেনেই যা করার করেছি। নিয়মের বাইরে গিয়ে কোনও পদক্ষেপ করিনি''। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাংশু রায় বলেন, ''উপাচার্যের থেকে অনুমতি নিয়ে তিনদিনের ছুটিতে গিয়েছিলাম। এরপরই আমায় ছুটিতে পাঠানো হয়। আমায় বলা হয়, বিশ্ববিদ্যালয় কিছু অনুসন্ধান করবে, তাই ছুটিতে থাকুন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.