Header Ads

বঞ্চনা অব্যাহত প্রাথমিকে! পিআরটি-র দাবিতে জোরাল আন্দোলনে নামছে বিজেপি শিক্ষক সেল।

নজরবন্দি ব্যুরোঃ  পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের PRT স্কেলের দাবি নিয়ে জোরদার আন্দোলনে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টির শিক্ষক সংগঠন বিজেপি টিচার্স সেল। ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যের প্রাথমিক শিক্ষকদের PRT স্কেল দেওয়া হলেও পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বঞ্চিত করা হচ্ছে। এই বঞ্চনার অবসানে আবার রাস্তায় নামতে চলেছে বিজেপি টিচার্স সেল।
বিজেপি টিচার্স সেলের রাজ্য কনভেনার দিপল বিশ্বাস জানান নতুন পে-কমিশনে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের যেহারে বেতন দেওয়া হচ্ছে তা অন্যান্য রাজ্যের বেতনের তুলনায় অনেক কম। ফলে প্রাথমিক শিক্ষকরা বঞ্চিতই থেকে যাচ্ছে। রাজ্য সরকার বেতন বৈষম্য অবসানের কথা দিয়েও কথা রাখেনি। অথচ মাদ্রাসার শিক্ষকদের বেতন প্রাথমিক শিক্ষকদের বেতনের তুলনায় বহুগুণ বেশি। আমরা বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের অবসানে বৃহত্তর আন্দোলনে নামছি।
বিজেপি টিচার্স সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ জানান নতুন পে-কমিশনে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের কোনো সমাধান হয় নাই। সিনিয়র টিচার্স এবং জুনিয়র টিচার্সদের বেতন এক হয়ে গেছে। ২০০৬ সাল থেকে নোশনাল এফেক্ট দেওয়ার কথা থাকলেও তারা সেই কথা রাখেনি। আমরা বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষকদের এই বেতন বৈষম্যের অবসানে এবং আইন অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামছি। এছাড়াও প্রাথমিক শিক্ষকদের PRT স্কেলের দাবি নিয়ে আমরা আদালতে যাচ্ছি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.